পাকিস্তানের উপজাতি অধ্যুষিত খাইবার এজেন্সির তিরাহ্ উপত্যকায় বিমান হামলায় অন্তত ২৩ সন্ত্রাসী নিহত হয়েছে।

পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআর এ খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, পাক-আফগান সীমান্তবর্তী তিরাহ্‌ উপত্যকার রাজগাল এলাকার সন্ত্রাসীদের আস্তানায় বিমান হামলা চালানো হয়েছে। হামলায় আস্তানা ধ্বংস হওয়ার পাশাপাশি অনেক সন্ত্রাসী আহত হয়েছে।

হতাহত সন্ত্রাসীরা তেহররিকে তালেবান পাকিস্তান বা টিটিপি এবং লশকরে ইসলাম বা এলইআই’এর সদস্য বলে জানানো হয়েছে।

তিরাহ্‌ উপত্যকা সঙ্গে ওরকাজাই এবং কুররাম এজেন্সি এবং আফগান প্রদেশ নাঙ্গাহারের সীমান্ত রয়েছে। কৌশলগত অবস্থানের সুযোগ গ্রহণ করে সন্ত্রাসীরা আফগানিস্তানে যাতায়াতে এ অঞ্চলকে ব্যবহার করে। সেনা অভিযান শুরুর আগে এ অঞ্চলে টিটিপি এবং এলইআই’র আস্তানা ছিল।

এসএইচ