ভারত নিয়ন্ত্রিত কাশ্মির নিয়ে ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে সংঘাতের কারণে সীমান্তবর্তী প্রায় পাঁচ হাজার পরিবার ক্ষতির মুখে পড়েছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের কর্মকর্তারা বলেন, এ সংঘাতের কারণে আন্তর্জাতিক সীমান্তের কাছের প্রায় ৪৫টি গ্রামের পাঁচ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৫ হাজার ব্যক্তিকে সাময়িকভাবে সরিয়ে নিতে হয়েছে বলে জানিয়েছেন কাশ্মিরের প্রতিমন্ত্রী সাজ্জাদ আহমেদ কিচলু। তিনি আরো বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বেড়েছে।

এদিকে, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জম্মু-কাশ্মিরের বর্তমান পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করেছে। সীমান্ত পরিদর্শনে ব্যর্থতার জন্য ভারতীয় নেতৃবৃন্দের কঠোর সমালোচনা করেন তিনি। সূত্র: আইআরআইবি

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ