ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি সাপ্তাহিক পত্রিকার অফিসে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশটির কয়েকটি মসজিদে হামলার খবর পাওয়া গেছে। ফরাসি বার্তা সংস্থা দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে।
এদিকে, রাজধানী প্যারিসের পশ্চিমে অবস্থিত লে মেনস'র কাছে একটি মসজিদে গ্রেনেড হামলার খবর পাওয়া গেছে। পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি সংবাদ মাধ্যমগুলো এ খবর দেয়া হয়েছে।
বুধবারমধ্যরাতের পর মসজিদটিতে বারুদহীন গ্রেনেড ছোঁড়া হয়। এ ছাড়া, দক্ষিণাঞ্চলীয় ফ্রান্সের নারবোনের পোর্ট-লা-নভেলে এশার নামাজের পর গুলি করা হয়। অবশ্য এ ঘটনায় কেউ হতাহত হয় নি।
এদিকে, পূর্বাঞ্চলীয় শহর ভিলেফ্রাচে-সুর-সাওনিতে মসজিদে কাছের একটি কাবাবের দোকানে বিস্ফোরণ ঘটেছে। এতে কেউ হতাহত হয় নি।
বুধবার'শার্লি এবদু'র দফতরে চালানো সন্ত্রাসী হামলায় ১২ জন নিহত ও অন্তত ছয় ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছে। প্যারিসের পুলিশ মুখপাত্র রোকো কনটেনটো বলেন, তিন মুখোশধারী ব্যক্তি শর্টগান এবং কালাশনিকভ রাইফেল দিয়ে সাপ্তাহিকটিতে হামলা চালায়।
সাপ্তাহিক 'শার্লি এবদু'সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রতিবেদন বা কার্টুন প্রকাশ করে দীর্ঘ দিন ধরে বিতর্কিত হয়ে উঠেছে। এর আগে ২০১১ সালের নভেম্বরে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যাঙ্গাত্মক চিত্র প্রকাশ করার পর ওই পত্রিকার অফিসে বোমা হামলার ঘটনা ঘটেছিল।রেডিও তেহরান
ইআর





