ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বেড়েই চলেছে। অনুপ্রবেশ ইস্যু নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া মন্তব্যের একদিন পরেই জম্মু-কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি হয়েছে।

মঙ্গলবার রাত ও বুধবার সকালে জম্মুর লাগোয়া ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে পাকিস্তানি রেঞ্জার্স গুলি চালিয়েছে বলে দাবি করেছে বিএসএফ কর্মকর্তারা।

বিএসএফ জানায়, মঙ্গলবার রাত ১১টা ৫৫ থেকে গুলি চালাতে শুরু করে পাকিস্তানি রেঞ্জার্স। রাত ১টায় গুলি চালানো বন্ধ হলেও, বুধবার সকাল থেকেই তা আবারও শুরু করে তারা।

পাকিস্তানের হামলার জবাবে পাল্টা জবাব দিয়েছে বিএসএফ। সীমান্তের লাগোয়া অঞ্চলে সেনা সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত সীমান্তে গোলাগুলির চলছিল। সূত্র: জি নিউজ

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ