তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি তার ভক্তরা। কিছুতেই মেনে নিতে পারছেন না যে তাদের প্রিয় মানুষটি আর নেই। ভারতের এই প্রদেশটিতে এখন পর্যন্ত ৪৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের অনেকে হার্ট অ্যাটাকে অথবা আত্মহত্যা করেছেন বলে জানাগেছে। জয়ললিতার রাজনৈতিক দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগম এ কথা জানিয়েছে।

দলটি মৃত ১৯০ জনের নাম প্রকাশ করেছে। এক বিবৃতিতে মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশ এবং প্রত্যেকের পরিবারকে দল থেকে তিন লাখ রূপি দেওয়ার ঘোষণা দিয়েছে এআইএডিএমকে।

জয়ললিতার মৃত্যুর পর আত্মাহত্মার চেষ্টাকারী  ও আঙুল কেটে ফেলা ভক্ত-সমর্থককে ৫০ হাজার রূপি দেওয়ার ঘোষণা দেয় এআইএডিএমকে। সর্বশেষ দেওয়া এক বিবৃতিতে তামিলনাড়ুর ক্ষমতাসীন দলটি চিকিৎসার জন্য চারজনকে ৫০ হাজার রূপি দেওয়ার ঘোষণা দিয়েছে বলে জানাযায় দলটির সর্বশেষ দেওয়া এক বিবৃতিতে।

নাজিব