মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট সতর্ক করে দিয়ে বলেছে, ইউক্রেনের উত্তেজনাপূর্ণ সীমান্তে রুশ সামরিক উপস্থিতি ‘গভীর উদ্বেগ’ সৃষ্টি করেছে এবং কয়েকদিনের মধ্যে রুশ সেনারা তাদের অভিযান শুরু করতে পারে।
ন্যাটোর শীর্ষ কমান্ডার- জেনারেল ফিলিপ ব্রিডলাভ ব্রাসেলসে দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, রুশ সেনাদের গতিবিধি দেখে মনে হচ্ছে তারা ১২ ঘন্টার মধ্যে হামলা শুরু করবে। তাদের সংখ্যা ও প্রস্তুতি দেখে বোঝা যায়, তিন থেকে পাঁচদিনের মধ্যে তারা ইউক্রেনের বিশাল অংশ দখল করে নেবে।
এর আগে ন্যাটোর মহাসচিব আন্দ্রেস ফগ রাসমুসেন ইউক্রেন সীমান্তে রাশিয়ার ‘ব্যাপক সামরিক উপস্থিতি’র ব্যাপারে সতর্ক করে দিয়েছিলেন। মার্কিন নেতৃত্বাধীন এ জোট মনে করছে, ইউক্রেন সীমান্তে প্রায় ৪০,০০০ সৈন্য জড়ো করেছে রাশিয়া। ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দু’দিনব্যাপী বৈঠকে রাসমুসেন বলেন, “এটি সত্যিই গভীর উদ্বেগের বিষয়।”
জেনারেল ব্রিডলাভ মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, যেসব লক্ষ্যবস্তু দখলের জন্য রাশিয়া হামলা চালাতে পারে সেগুলোর মধ্যে রয়েছে ক্রিমিয়া ও রাশিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী একটি ছিটমহল, ওদেসা বন্দর এবং মোলদোভার রুশ-ভাষাভাষি অধ্যুষতি ত্রান্সদেনিয়েস্তার অঞ্চল। এ ছাড়া, তিনি দৈনিক নিউ ইয়র্ক টাইমসকে বলেন, আমাদেরকে এ বিষয়টি নিয়ে ভাবতে হবে। একটি দেশ তার সেনাবাহিনীকে প্রস্তুত করেছে আরেকটি সার্বভৌম দেশে হামলা চালাতে।
একইসঙ্গে ন্যাটোর এ জেনারেল একথাও বলেছেন যে, ইউক্রেন সংকটকে কেন্দ্র করে পাশ্চাত্যের সঙ্গে আলোচনায় ছাড় আদায়ের সুবিধার জন্যও কৌশল হিসেবে এ সেনা সমাবেশ ঘটিয়ে থাকতে পারে রাশিয়া।
তবে রাসমুসেন সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে আবার হস্তক্ষেপ করে তাহলে তিনি এ ঘটনাকে ‘ঐতিহাসিক ভুল’ বলে ঘোষণা করতে দ্বিধা করবেন না। ন্যাটোর মহাসচিব বলেন, এটি হবে পরিস্থিতি উপলব্ধি করার ক্ষেত্রে রুশ ব্যর্থতা যা বিশাল কৌশলগত জটিলতা তৈরি করবে।
ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েনের জের ধরে মস্কোর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করার ঘোষণা দেয়ার একদিন পর ন্যাটোর পক্ষ থেকে এসব হুঁশিয়ারি উচ্চারণ করা হলো। এর আগে রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করতে শুরু করেছে বলে কিয়েভের পাশ্চাত্যপন্থী সরকার খবর দিলেও রাসমুসেন বলেছেন, ইউক্রেন সীমান্ত থেকে রুশ সেনা প্রত্যাহারের কোনো আলামত ন্যাটোর চোখে ধরা পড়েনি।
[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
৫ দিনের মধ্যে ইউক্রেন দখল করবে রুশ সেনারা: ন্যাটো
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট সতর্ক করে দিয়ে বলেছে, ইউক্রেনের উত্তেজনাপূর্ণ সীমান্তে রুশ সামরিক উপস্থিতি ‘গভীর উদ্বেগ’ সৃষ্টি করেছে এবং কয়েকদিনের মধ্যে রুশ সেনারা





