ইউক্রেনের সেনাবাহিনী শুক্রবার অভিযোগ করেছে, দেশটির অভ্যন্তরে গোলাবর্ষণ করছে রাশিয়া। সেপ্টেম্বরের গোড়ার দিকে যুদ্ধবিরতি চুক্তি সইয়ের পর এই প্রথম এ জাতীয় অভিযোগ করল কিয়েভ।
ইউক্রেনের সেনা মুখপাত্র আন্দ্রি লাইসেনকো দাবি করেন, মিনস্ক চুক্তি সইয়ের পর গতকালই রাশিয়া ফেডারেশন থেকে ইউক্রেনের অভ্যন্তরে গোলাবর্ষণ করা হয়েছে। রাশিয়ার রোস্তভ এলাকা থেকে ইউক্রেনের যুদ্ধ বিধ্বস্ত লুকানেস্ক গোলাবর্ষণ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার আগে ইউক্রেন সীমান্তে রাশিয়ার গুলিবর্ষণ করছে বলে প্রায়ই অভিযোগ করেছে কিয়েভ।
ইআর





