যুক্তরাষ্ট্র ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর বিশ্ব নতুন করে আবার অস্ত্র প্রতিযোগিতায় দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে দাবি করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ রাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়নস্কি।
গতকাল (২২ আগস্ট) বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে তিনি এই মন্তব্য করেন। রাশিয়া এবং চীনের অনুরোধে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
পোলিয়নস্কি বলেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র যে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তার মধ্যদিয়ে একথা পরিষ্কার হয়েছে যে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরুর বিষয়ে প্রস্তুত রয়েছে।
তিনি সুস্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থেকে এই অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে চায়।
রাশিয়ার উপ-রাষ্ট্রদূত আরও বলেন, এসব পদক্ষেপ আমাদের সবার জন্য গভীর উদ্বেগের কারণ, তবে যুক্তরাষ্ট্রের জন্য তা নয়।
গত সোমবার মার্কিন প্রশাসন জানিয়েছে, তারা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যার পাল্লা ৫০০ কিলোমিটারের বেশি।
এর আগে গত মাসে যুক্তরাষ্ট্র আইএনএফ চুক্তি থেকে বেরিয়ে যায়। এরপর এই প্রথম তারা এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো।
এমবি





