মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, দক্ষিণ ক্যারোলিনার গীর্জায় গুলিতে নয় জন নিহতের ঘটনায় উগ্র সাম্প্রদায়িকতা দায়ি।

মঙ্গলবার দক্ষিণ ক্যারোলিনার চার্লসটোনের গীর্জায় আতোতায়ীর গুলিতে নয় জন নিহত হবার পর বারাক ওবামা এ মন্তব্য করলেন। এ ঘটনায় পুলিশ এখনো তদন্ত করছে।

বারাক ওবামা বলেন, এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আমরা এক অশুভ সামাজিক পরিণতির দিকে যাচ্ছি, যা আমাদের একত্রে মোকাবেলা করতে হবে।

তিনি আরো বলেন, আমরা অনেক অগ্রগতি করেছি কিন্তু আমাদের আরো সচ্ছ হতে হবে সামাজিক অবক্ষয়ের আমাদের তরুণদের আক্রান্ত করছে।

নিহতের পরিবাররা অপরাধীকে ক্ষমা করে দেয়ার জন্য তাদের প্রসংশা করেন মার্কিন প্রেসিডেন্ট।

বারাক ওবামা বলেন, আমাদের সবাইকে বিশ্বাসের প্রকাশ ঘটাতে হবে যাতে আমাদের ভালো কাজগুলো আমেরিকার মানুষের মধ্যে প্রতিফলিত হয়।

এরই মধ্যে ডেলান রোফ নামের ২১ বছরের এক যুবককে গ্রেফতার করে তার বিরুদ্ধে আদালেত অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।    এ সময় অবশ্য ডেলান রোফের কোনো অনুশোচনা ছিলনা। কারণ যখন একজন নিহতের মেয়ে কাঁদতে কাঁদতে  তাকে বললো 'আমি তোমাকে মাফ করে দিয়েছি' তখন তার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

ইআর