পাকিস্তানের পেশওয়ারে একটি মসজিদে বিষ্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আরও হতাহতের ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা করছে স্থানীয় প্রশাসন। খবর ডন।
সোমবার মসজিদটিতে কয়েকশো মানুষ এক সঙ্গে নামাজ আদায় করিছল। স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এ বিষ্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা শিকদার খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আশপাশের কয়েকেটি বিল্ডিংও ক্ষতিগ্রস্ত হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। স্থানীয় হাসপাতালের মুখপত্র মোহাম্মদ অসিম জানান এখন পর্যন্ত কমপক্ষে ৯০ জন আহত মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এইচএম





