ইউক্রেনের প্রেসিডেন্ট ইয়ানুকুভিচ বলেছেন, তিনি বিরোধীদলের নেতাদের সাথে আলোচনায় বসতে রাজি আছেন।
চলতি সপ্তাহে সংঘর্ষে ২৬ জন নিহত হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত গ্রহণ করলেন।বুধাবার প্রেসিডেন্ট ইয়ানুকুভিচ তার ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেন "রক্তপাতের অবসানের লক্ষ্যে এবং সামাজিক শান্তির স্বার্থে" তিনি আলোচনা শুরু করতে চান।
আরসেনিয়ে ইয়াতসেনিক নামের একজন বিরোধী নেতা জানিয়েছেন, বিক্ষোভের প্রধানস্থান রাজধানী কিয়াভের মায়াদানে পুলিশ নুতন করে কোন অভিযান চলাবে না বলে জানিয়েছে সরকার।
বিবিসির খবরে বলা হয়েছে, পুলিশের সাথে সংঘর্ষের পর মায়দানে এখনো আগুন জ্বলছে। তবে নতুন কোন সংঘর্ষ ঘটেনি।
এদিকে, ইউরোপিয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ইয়ানুকুভিচের বৈঠক হওয়ার কথা রয়েছে।
সাম্প্রতিক সহিংসতার কারণে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের হুমিকি দিয়েছে ইউরোপিয় ইউনিয়ন।
উল্লেখ্য, ইউক্রেনে গত নভেম্বর মাস থেকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ মঙ্গলবার চরম সহিংসতায় রুপ নেয়। রাজধানী কিয়েভ অবরুদ্ধ করে রাখা বিক্ষোভকারীদের সরাতে ব্যাপক বল প্রয়োগ করে পুলিশ।
[b]সেনা প্রধান বরখাস্ত[/b]
ইউক্রেনের সেনা প্রধান ভ্লাদিমির জামানাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ। নৌবাহিনীর কমান্ডার অ্যাডমাইরাল ইয়ুরি ইলিনকে নতুন সেনা প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের অফিসিয়াল ওয়েবসাইট এ তথ্য প্রকাশ কেরেছে।
[b]ঢাকা, ২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
আলোচনায় বসতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট
ইউক্রেনের প্রেসিডেন্ট ইয়ানুকুভিচ বলেছেন, তিনি বিরোধীদলের নেতাদের সাথে আলোচনায় বসতে রাজি আছেন। চলতি সপ্তাহে সংঘর্ষে ২৬ জন নিহত হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত গ্রহণ করলেন।বুধাবার প্রেসিডেন্ট ইয়ানুকুভিচ তার





