কম্পিউটার ও ই-মেইল হ্যাক নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক এখন তলানিতে। যেন ঠাণ্ডাযুদ্ধের নতুন উত্তাপ। ফলাফলে যুক্তরাষ্ট্র ৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে । তবে প্রার্থিতা আর নির্বাচনী প্রচারণা থেকেই আলাদা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানের ক্ষেত্রেও তিনি ব্যতিক্রম।ট্রাম্প বলেন, গোপন তথ্য আদান-প্রদানের দরকার হলে তিনি কিছুতেই কম্পিউটার ব্যবহার করবেন না। কারন কোনো কম্পিউটারই নিরাপদ নয়।বর্ষশেষের রাতে প্রতি বছরই সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। এবারও তার ব্যতিক্রম হয়নি।
তিনি বলেন, 'যদি সত্যিই খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়, তা হলে লিখে ফেলুন এবং কোনো পত্রবাহককে দিয়ে সেটা পাঠিয়ে দিন, আগেকার দিনে যেভাবে হতো।'
ইন্টারনেট ব্যবহার করে গোপন তথ্য আদান-প্রদান বিষয়ে ট্রাম্প বলেন, 'আমি বলছি- কোনো কম্পিউটার নিরাপদ নয়। ... অন্যরা কী বলছে, আমার তাতে কিছু যায়-আসে না।'
মার্কিন গোয়েন্দা সংস্থা-সিআইএ অভিযোগ করে আসছে রুশ হ্যাকাররা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং গোপন নথি হ্যাক করে ট্রাম্পকে জিততে সাহায্য করেছে বলে । যদি্ও এমন অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প।
নাজিব





