বিজেপি’র প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি শনিবার ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী ও কংগ্রেস ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধীর গুজরাট উন্নয়ন মডেলের সমালোচনার জবাবে অভিযোগ করেছেন যে, তারা দু’জন ‘মিথ্যা বলায়’ একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সুরাটের মহুয়া তহসিলের পঞ্চ কাকড়া ময়দানে এক সমাবেশে বক্তৃতাকালে মোদি বলেন, ‘তাদের দু’জনের মধ্যে মিথ্যা কথা বলার প্রতিযোগিতা চলছে। মা যদি একটি মিথ্যা বলে তো, ছেলে বলে দু’টি। ছেলে যদি দু’টি বলে তো মা বলে তিনটি।’
সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল দু’জনেই সম্প্রতি বিভিন্ন জনসভায় উন্নয়নের গুজরাট মডেলের উপকারিতা ও বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এর জবাবে মোদি বলেন, ‘একজন চা-বিক্রেতা’ তাদের শাসনকে চ্যালেঞ্জ করায় তারা হতাশ।
মোদি বলেন, ‘এই মা-ছেলে জুটি’র আমার নাম না নিলে ভাত হজম হয় না। তারা সমস্যায় পড়েছেন। এতোদিন তারা একটি রাজতান্ত্রিক শাসন চালিয়ে আসছিলেন। ষাট বছর ধরে কেউ এটিকে চ্যালেঞ্জ করার সাহস করেনি।’
মোদি বলেন, ‘তারা সরদার প্যাটেলকে দাবিয়ে রেখেছেন। মোরারজি দেশাইকে আলু-বেগুনের মতো ছুঁড়ে ফেলেছেন।
এখন তারা এই চা-বিক্রেতাকে নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন। ট্রেনে চা-বেচত এমন এক লোক তাদের শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করছে।’
মোদি রাহুলকে উদ্দেশ্য করে বলেন, ‘রাহুল ভাইয়া, তোমার সম্মানিত পিতা বারদোলিতে এক জনসভায় বলেছিলেন যে, দিল্লী থেকে এক রুপি পাঠানো হলে তা প্রান্তিক-সুবিদাভোগীর কাছে পৌঁছতে পৌঁছতে ১৫ পয়সা হয়ে যায়। কিন্তু তখন সরকারে কে ছিলেন? সবখানেই ছিল আপনাদের দল। দৃশ্যপটের কোথাও বিজেপি ছিল না। সুতরাং এই হাত (কংগ্রেসের প্রতীক) যা এক রুপিকে ১৫ পয়সায় পরিণত করেছিল তা কি ছিল ?
মোদি বলেন, ‘মিথ্যা বলার প্রতিযোগিতায় ‘রাহুল ভাইয়া’ নারী ভোটারদের আকৃষ্ট করতে এক কাল্পনিক বেলুন নিয়ে হাজির হয়েছেন। আমি তাদের মিথ্যা বলা বন্ধের অনুরোধ জানাই।’
মোদি বলেন, তার সরকার স্থানীয় সরকারে নারীদের জন্য ৫০ শতাংশ কোটা চালু করেছিলো। কিন্তু গান্ধী পরিবারের প্রতিনিধি গভর্নর কমলা বেনিওয়াল নারী হয়েও পাঁচ বছরের জন্য তা বন্ধ করে দেন।
কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দক্ষিণ গুজরাটের আঁখ চাষীদের ওপর পাঁচ হাজার রুপি কর আরোপ করেছে অভিযোগ করে বলেন, ‘আখের রস বের না করে এই মা-ছেলে জুটি কৃষকদের রক্ত চুষে খেয়েছে।’
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি) // টিআই[/b]
আন্তর্জাতিক
সোনিয়া ও রাহুল ‘মিথ্যা বলার’ প্রতিযোগিতায় নেমেছেন : মোদি
বিজেপি’র প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি শনিবার ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী ও কংগ্রেস ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধীর গুজরাট উন্নয়ন মডেলের সমালোচনার জবাবে অভিযোগ করেছেন যে,





