নিরাপত্তা রক্ষীর সাথে যাওয়ার সময় গতকাল প্রায় সকাল ৬টা ৩০ মিনিটের দিকে 'ট্রাম্প'কে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভারতের রাজধানী দিল্লিতে রুপ নগর এলাকা এই অপহরণ করা হয়।
বিস্তারিত তথ্যে জানা যায় 'ট্রাম্পে'র মালিক ভারতে দিল্লির স্থানীয় বাসিন্দা মাহেন্দ্রনাথ, ঘটনার দিন সকাল বেলায় ট্রাম্পকে নিয়ে বাহিরের থেকে হেটে আসতে নিরাপত্তা রক্ষী ওমবিরকে নির্দেশ দেন।
ওমবির যথাযথভাবে 'ট্রাম্প'কে নিয়ে হাটতে বের হয়। হঠাৎ করে একটি গাড়ী এসে তাদের পাশে থামে এবং কোন গোলযোগ ছাড়াই ২-৩ জন লোক গাড়ী থেকে নেমে ট্রাম্পকে অপহরণ করে নিয়ে যায়।
ওমবির পুলিশকে জানায় সে সর্বোচ্চ চেষ্টা করেও 'ট্রাম্প'কে দুর্বৃত্তদের হাত থেকে বাঁচাতে পারে নি। বরং ট্রাম্পকে বাঁচাতে গিয়ে নিরাপত্তা রক্ষী আহত হয় বলে জানায় পুলিশ।
ট্রাম্পের মালিক এই বিষয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। 'ট্রাম্প'কে খোঁজার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে পুলিশ জানায় তারা সবগুলো সিসি ফুটেজ চেক করেছে। যদিও যে গাড়ী করে অপহরণ করা হয় তার নাম্বার স্পষ্ট দেখা যাচ্ছে না।
পাশাপাশি 'ট্রাম্প' নামের কুকুরটি মাহেন্দ্রনাথের খুব প্রিয় হওয়ায় যদি কোন ব্যক্তি 'ট্রাম্প'কে খুঁজে দিতে পারে তাহলে তাকে ১১ হাজার রুপি পুরস্কার ঘোষণা করেছেন ট্রাম্পের মালিক। (খালিজ টাইমস)
জেড





