৯ বছর আগে সাংবাদিক অপহরণের অভিযোগে ২ সৈনিকসহ ১ আর্মি অফিসারকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার পুলিশ।
পুলিশের মূখপাত্র প্রিয়াঙ্কা জয়াকডি বলেন," ২০০৮ সালে সাংবাদিক কিথ নোয়ারকে অপহরণ এবং হত্যার দ্বায়ে একজন আর্মি অফিসারসহ ২ সৈনিককে অভিযোগ প্রমাণিত হওয়ায় শনিবার গ্রেফতার করা হয়" নোয়ার তখন একটি সাপ্তাহিক পত্রিকা সহযোগী এডিটর হিসেবে কাজ করত। তাকে অপহরণের কারণ জাতীয় স্বার্থে শ্রীলঙ্কার তখনকার সিভিল ওয়ার বিষয়ে তার কিছু সমালোচনামূলক লেখা প্রকাশিত হয়।
উল্লেখ্য যে প্রেসিডেন্ট রাজা পাকশের আমলে সাংবাদিকদের ওপর সবচেয়ে বেশি নির্যাতন চালানো হয়। তার সময়ে প্রায় ১২ জন রিপোর্টারকে হত্যা করা হয় এবং অনেক সাংবাদিককে অপহরণ করা হয়।
জেড





