পাকিস্তানের বেলুচিস্তানের ওয়ারদ জেলায় যাত্রীবাহী বাস-ট্রাকের মধ্যে সংঘর্ষে কমপক্ষে মারা গেছেন ৭ জন। আহত হয়েছেন ২৪ জনেরও বেশি যাত্রী। বুধবার এই সড়ক দুর্ঘটনার ঘটে।

করাচি থেকে যাত্রীবাহী বাসটি জেওয়ানির উদ্দেশে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই ওই সাত জন নিহত হন। ডন পত্রিকার অনলাইন সংস্করণে তা জানানো হয়েছে।

আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী জানায়, ঘটনার পর ওই জায়গা থেকে ট্রাক ও বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় একটি হাসপাতালে। এ মুহূর্তে নিহতদের লাশ স্বজনদের হাতে পৌঁছে দেয়ার প্রস্তুতি চলছে।

বিশ্বে সবেচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয় পাকিস্তানে। মূলত বাজে রাস্তা-ঘাট, যান-বাহন নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থার অভাব এবং বেপরোয়া ড্রাইভিং দেশটিতে সড়ক দুর্ঘটনার ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত।

এআর