সিরিয়ার আলেপ্পো শহরে বিমান হামলায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় শহরটিতে ১৫০ এরও বেশি বিমান হামলা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, শহরের অন্তত ৩০টি এলাকা লক্ষ্য করে হামলা চালানো হয়। এই হামলায় উদ্ধার তৎপড়তা ব্যহত হচ্ছে।
এই হামলায় হোয়াইট হেলমেটস নামে একটি স্বেচ্ছাসেবক সংগঠনের কর্মীও আহত হয়েছেন। তাদের একটি অ্যাম্বুলেন্সসহ পাঁচটি গাড়িও ধ্বংস হয়েছে। একজন মানবাধিকার কর্মী জানান, ‘আমাদের মনে হচ্ছিলো যেন ভূমিকম্প হচ্ছে। আলেপ্পো ধ্বংসের আগুনে পুড়ছে।’
সিরিয়ান সেনাবাহিনী জানায়, তারা বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় নতুন করে অভিযান চালাবে।
এমএনজে





