গাজায় ইসরাইলি হামলায় ১০ সাংবাদিক নিহত ও ৩৮ জন আহত হয়েছেন। ইসরাইলি হামলা থেকে বাদ যাচ্ছে না কোনকিছুই। স্কুল, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, মসজিদ, জাতিসংঘের ত্রাণ সরবরাহকারী সংস্থার কর্মী, সংবাদ মাধ্যমগুলোর কার্যালয়, বিশ্ববিদ্যালয় কোনকিছুই বাদ যাচ্ছে না ইসরাইলি আগ্রাসন থেকে।
সোমবার গাজায় ইসরাইলি আগ্রাসন ২৮ দিনে পৌঁছালো। সোমবার সকালে ১০ ঘণ্টার এক সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। কিন্তু যুদ্ধবিরতি শুরুর ৬ মিনিটের মাথায় হামলা চালায় ইসরাইল। এতে ৮ বছরের এক শিশু নিহত ও ৩০ জন আহত হন। এ নিয়ে গত ২৮ দিনের নির্বিচার ও নিরবিচ্ছিন্ন হামলায় ১,৮২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪০১টি শিশু ও ২৩৮ জন মহিলা রয়েছেন। আহত হয়েছেন ৯,৫০০ জনেরও বেশি।
গাজায় ১২টি সংবাদ মাধ্যমের কার্যালয়ে হামলা চালিয়েছে ইসরাইল। এ ছাড়া ১৬ জন সাংবাদিকের বাড়িতে মর্টার হামলা চালিয়েছে আগ্রাসী ইসরাইল। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





