জার্মানির হামবুর্গ নগরীতে জি-২০ সম্মেলনকে কেন্দ্র করে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ আজ শুক্রবার দ্বিতীয় দিনে গড়িয়েছে। পুঁজিবাদ বিরোধী বিক্ষোভকারীরা গাড়িতে আগুন দিয়েছে। ব্যারিকেড তৈরি করেছে।
জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ পশ্চিমা বিশ্বের নেতারা জলবায়ু পরিবর্তন, বাণিজ্যসহ অন্যান্য বিষয়ে আলোচনা করবেন।
হামবুর্গের কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী ২৯ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। আজ ভোরে শতাধিক পুলিশ আহত হয়েছে। এরমধ্যে হাসপাতালে ভর্তি করতে হয়ে তিন পুলিশ কর্মকর্তাকে। বিক্ষেোভে অন্তত ১ লাখ মানুষ অংশ নিয়েছে। সংঘর্ষ সত্ত্বেও বেশির ভাগ বিক্ষোভকারী শান্তিপূর্ণ ছিল বলে জানানো হয়েছে।
কর্তৃপক্ষ জার্মানির ১৬ প্রদেশ থেকে ১৫ হাজার পুলিশকে তলব করেছে। হামবুর্গের পরিস্থিতি প্রত্যাশার চেয়ে বেশি জটিল হয়ে ওঠার পর তাদের তলব করা হয়।
বিক্ষোভকারীরা আজ সড়কের অনেক সংযোগস্থল বন্ধ করে দিয়েছে। এর মধ্যে প্রতিনিধিদের চলাচলের জন্য ব্যবহৃত বিশেষ সড়কও রয়েছে।
এমবি





