পশ্চিম তীরের আজ্জউন শহরের মেয়র আহমদ এনায়া বলেন, বৃহস্পতিবার শেষ নাগাদ ইসরায়েলি বাহিনীর গাড়ি অঞ্চলটিতে প্রবেশ করে। এরপর সেখানে কিশোররা যখন ওই গাড়ি লক্ষ্য করে শিলা ছুড়ে-এর জবাবে ইসরায়েলি বাহিনী পাল্টা বুলেট ছুড়ে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, দখলদার ইসরায়েলি বাহিনী মুহাম্মদ নিদাল সেলিমের পিঠে বুলেট ছুড়ে। এতে সে মারা যায়। এছাড়া ইসরায়েলি বাহিনীর বুলেটে আরও দুইজন আহত হয়েছে। এদের মধ্যে এক শিশুর অবস্থা গুরুতর।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, চল্লাশি চলাকালীন অবস্থায় যারা বাহিনীর ওপর বিস্ফোরক ছুড়ে তাদের একজন সন্দেহভাজনের ওপর গুলি ছোড়া হয়।
সম্প্রতি পশ্চিম তীরে সংঘর্ষের ঘটনা বেশ বেড়েছে। এই নিয়ে সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের মধ্যে আতংক বিরাজ করছে। গত বছরে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এনএইচ





