সিরিয়ার মধ্যাঞ্চলে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১টি শিশুও রয়েছে। শুক্রবার দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ হামায় এ দুটি গাড়িবোমা হামলা চালানো হয়। হামলায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
হামলা দুটি চালানো হয়েছে হামা প্রদেশের জিবরিন শহরে। শহরটি প্রাদেশিক রাজধানী আল হামাইরা থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত।
বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোতে হামলার একদিন পরই হামায় এ হামলা চালানো হলো। উল্লেখ্য, বৃহস্পতিবার আলেপ্পোর একটি বাজারে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হন। নিহতদের সকলেই বেসামরিক নাগরিক। মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানায়।
ব্রিটিশভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা জানায়, আলেপ্পোর উত্তর-পূর্বাঞ্চলীয় হেলাক এলাকার ওই বাজারে বিমান হামলায় অনেক লোক আহত হয়েছে।
সংস্থা আরো জানায়, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দির ইজোর প্রদেশে উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্ট (আইএসআইএল) ও আল-কায়েদা সংশ্লিষ্ট আল-নুসা ফ্রন্টসহ বিভিন্ন বিদ্রোহী গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে।
বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো এলাকায় মধ্য ডিসেম্বরের পর থেকে ব্যাপক বিমান হামলা চালানো হয়। এদিকে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম এ নগরীর পুরোপুরি নিয়ন্ত্রণ পুনরায় ফিরে পেতে সরকারি বাহিনী চেষ্টা চালাচ্ছে।
এদিকে বিগত কয়েক সপ্তাহে সরকার নিয়ন্ত্রিত আলেপ্পোর বিভিন্ন এলাকায় বিদ্রোহীরা হামলা জোরদার করেছে।
রোববার ওল্ড সিটির বিভিন্ন এলাকায় কয়েক দফা মর্টার হামলায় ২০ জনেরও বেশি নিহত হয়। বিদ্রোহীরা সেখানে অগ্রসর হওয়ার চেষ্টা করছে।
পর্যবেক্ষণ সংস্থা জানায়, সরকারি বাহিনী বিদ্রোহীদের অবস্থানে বিমান হামলা জোরদার করেছে।
সিরিয়ার পূর্বাঞ্চলে আইএসআইএল বাহিনী ইরাক সীমান্তবর্তী দির ইজোর প্রদেশের বিভিন্ন এলাকা পুনঃদখলে অভিযান চালায়। গত ফেব্রুয়ারিতে তারা এসব এলাকার নিয়ন্ত্রণ হারায়। সূত্র: রয়টার্স
[b]ঢাকা, ০২ মে (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
সিরিয়ায় দুই দিনে নিহত ৫১
সিরিয়ার মধ্যাঞ্চলে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১টি শিশুও রয়েছে। শুক্রবার দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ হামায় এ দুটি গাড়িবোমা হামলা চালানো হয়। হামলায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।





