ইউক্রেনে গত নভেম্বর মাস থেকে চলে আসা সরকার বিরোধী বিক্ষোভ মঙ্গলবার চরম সহিংসতায় পরিণত হয়েছে। পুলিশ দেশটির রাজধানী কিয়েভ অবরুদ্ধ করে রাখা বিক্ষোভকারীদের সরাতে ব্যাপক বল প্রয়োগ শুরু করে।
এতে করে সংঘর্ষ বাধে। সংঘর্ষে এখন পর্যন্ত ১৮ জন নিহতের সংবাদ জানিয়েছে বিবিসি।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392780814.jpg[/img]
এখন সেখানে থেমে থেমে সংঘর্ষ হচ্ছে। বিভিন্ন স্থানে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। কিয়েভে ইনডিপেনডেন্ট চত্বরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ হচ্ছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন পুলিশও আছেন। সংঘর্ষ শুরু হওয়ার আগে বিরোধী নেতারা প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানিাকোভিজের সঙ্গে সাক্ষাত করেন। কিন্তু কোনো সমাধানে পৌছতে ব্যর্থ হন।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392780841.jpg[/img]
এদিকে ইউক্রেনের পশ্চিমাঞ্চলের শহর লেভিভের আঞ্চলিক প্রশাসনিক ভবন ও পুলিশ সদরদফতর দখল করে নিয়েছে বিক্ষোভকারীরা।
ইট-পাটকেলের পাশাপাশি বিক্ষোভকারীরা মটোলভ ককটেলও (পেট্রল বোমা) ব্যবহার করছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যবহার করছে কাঁদানে গ্যাস, ফ্লাশ গ্রেনেড ও জলকামান।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জে কার্নি বলেন, বলপ্রয়োগ সমস্যার সমাধান আনবে না।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392780877.jpg[/img]
এদিকে প্রেসিডেন্টের সহাকারী জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392781147.jpg[/img]
[b]ঢাকা, ১৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]