জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি অধিবেশনে রাশিয়া ইউক্রেনে তাদের সামরিক হস্তক্ষেপের সমর্থনে বক্তব্য দিয়েছে।
নিরাপত্তা পরিষদের অধিবেশনে রুশ দূত ভিতালি চুরকিন বলেছেন, ইউক্রেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ বেসামরিক নাগরিকদের রক্ষা এবং গৃহযুদ্ধ ঠেকাতে মস্কোকে সেনা পাঠানোর আহ্বান জানিয়েছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, রাশিয়া ইতিহাসের ভুল দিকে অবস্থান করছে এবং ইউক্রেনের সার্বভৌমত্বে আঘাত করার কারণে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছে।
এদিকে মঙ্গলবার সকালের মধ্যে ক্রাইমিয়ার ইউক্রেনীয় সেনাবাহিনীকে আত্মসমর্পণের আল্টিমেটাম দেবার কথা অস্বীকার করেছে রাশিয়া। তবে ক্রাইমিয়ার সামরিক ঘাটিগুলো ঘিরে রেখেছে রুশ সৈন্যরা।
ভিতালি চুরকিন বলেছেন, রুশ সাহায্য চেয়ে গত শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি চিঠি দিয়েছিলেন ভিক্টর ইয়ানুকোভিচ।
ইউক্রেনে রাশিয়ার সামরিক হস্তক্ষেপ ক্ষুব্ধ প্রতিক্রিয়া অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয় ইউনিয়ন। এমনকি তারা রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপের হুমকি দিচ্ছে।
ইউরোপিয় ইউনিয়ন তাদের ভাষায় ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেছে, সময়ক্ষেপণ না করে রাশিয়াকে অবশ্যই ক্রাইমিয়া থেকে তাদের সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে।
রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য অবরোধ আরোপের বিষয়ে আগামী বৃহস্পতিবার ইইউ নেতারা একটি জরুরি বৈঠকে বসবেন।
বিবিসির একজন সংবাদদাতা জানাচ্ছেন, সেখানে রুশ সেনাবাহিনী সেনা সমাবেশ অব্যাহত রেখেছে।
ইউক্রেন সরকার বলছে, ক্রাইমিয়াতে ১৬ হাজার রুশ সৈন্য মোতায়েন করা হয়েছে এবং রুশ জাহাজগুলো সেভাস্টপল বন্দর থেকে ইউক্রেনীয় নৌবাহিনীকে সরতে দিচ্ছে না।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
আন্তর্জাতিক
'রাশিয়াকে সেনা পাঠাতে বলেছিলেন ইয়ানুকোভিচ'
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি অধিবেশনে রাশিয়া ইউক্রেনে তাদের সামরিক হস্তক্ষেপের সমর্থনে বক্তব্য দিয়েছে। নিরাপত্তা পরিষদের অধিবেশনে রুশ দূত ভিতালি চুরকিন বলেছেন, ইউক্রেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ বেসামরিক নাগরিকদের রক্ষা এবং গৃহযুদ্ধ ঠেকাতে মস্কোকে সেনা পাঠানোর আহ্বান জানিয়েছিলেন।





