চলতি মে মাসের ২৫ তারিখে ইউক্রেনে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্সিয়াল নির্বাচনের সিদ্ধান্তকে 'সঠিক' বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে তিনি বলেছেন, ‘যদি সকল নাগরিকের নিরাপত্তার অধিকার নিশ্চিত না হয়, তবে ভোট কোনো ফলাফল আনবে না।’ খবর, বিবিসি।
পুতিন বুধবার তার বক্তব্যে দক্ষিণ-পূর্ব ইউক্রেনে রাশিয়াপন্থীদের স্বাধীনতার দাবিতে চলমান বিক্ষোভ বন্ধ করারও আহ্বান জানান।
উল্লেখ্য, ইউক্রেনে নির্বাচন অনুষ্ঠানের বিপক্ষে মত দিয়েছিলেন পুতিন। তার এই সিদ্ধান্তের কারণে পশ্চিমা শক্তিগুলোর সাথে রাশিয়ার সম্পর্কের বেশ অবনতি ঘটে।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]