বৃহস্পতিবার (৩ নভেম্বর) লংমার্চকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ২০০ কিলোমিটার দূরে ইমরান খানের ওপর হামলার পর এক যুবককে গ্রেফতার করা হয়। পাকিস্তান পুলিশের কাছে দেওয়া এক ভিডিও বিবৃতিতে হামলাকারী এসব কথা বলেন।

ওই ভিডিওটি টুইটারে ছেড়েছে পাকিস্তানি সংবাদিক সৈয়দ তালাত হুসেইন। তবে পুলিশের হাতে গ্রেফতারর হওয়া সন্দেহভাজন ওই হামলাকারীর পরিচয় এখন পর্যন্ত দেশটির গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। ভিডিওতে ওই হামলাকারী যুবক বলেন, ‘আমাকে লোকজন ভুল বুঝিয়েছে। আমি তাকে সহ্য করতে পারছিলাম না। যে কারণে তাকে হত্যা করতে চেয়েছিলাম। তাকে হত্যার চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ইমরান খান লাহোর ছেড়ে যাওয়ার পর থেকে হত্যার পরিকল্পনা করছিলাম। তবে এই হামলায় তার কোনও সহযোগী আছে কিনা জানতে চাইলে মাথা নাড়িয়ে নেতিবাচক জবাব দেন হামলাকারী। বলেন, ‘আমার সাথে আর কেউ ছিল না। আমি একাই ছিলাম।’

এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চকালে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তার এক পায়ে গুলি লেগেছে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ইমরান খানকে গুপ্তহত্যার চেষ্টাকারী এক হামলাকারীসহ অন্তত দু’জন নিহত হয়েছেন।

ইমরান খানের সহযোগী রউফ হাসান বলেন, ইমরান খানকে গুলি করা এক হামলাকারী নিহত হয়েছেন। এটা ছিল পুরোপুরি হত্যাচেষ্টা। তাকে গুপ্তহত্যার চেষ্টা করেছে। এক হামলাকারী গুলিতে নিহত হয়েছেন। অপরজনকে জিম্মায় নিয়েছে পুলিশ।

বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ওয়াজিরাবাদের আল্লাহ হো চকের কাছে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের গাড়িতে অজ্ঞাত হামলাকারী গুলি চালায়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পাঞ্জাব পুলিশের একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে। ইমরান খানের পায়ে ব্যান্ডেজ বাঁধা। তাকে তার নিরাপত্তা দলের সহায়তায় কনটেইনার থেকে একটি গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।

পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরীর বরাতে পাকিস্তানি গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদের আল্লাহ হো চকের কাছে ইমরান খানের কন্টেইনারে গুলি চালায় অজ্ঞাত হামলাকারীরা। এতে তার পায়ে তিনটি গুলি লেগেছে। হামলায় ইমরান খান ছাড়াও আরও দুইজন আহত হয়েছেন। তারা হলেন সিনেটর ফয়সাল জাভেদ এবং আহমেদ চাত্তা। এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ২০০ কিলোমিটার দূরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইমরান। সম্ভবত তাঁর ডান পায়ে গুলি লেগেছে। তাঁকে ডান পায়ে ব্যান্ডেজ বেঁধে ঘটনস্থল ছাড়তে দেখা গিয়েছে। আহত হয়েছেন তাঁর আপ্ত সহায়কও। পাক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এদিন পাক পঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে তাঁর ‘স্বাধীনতা’ পদযাত্রা চলছিল। জাফর আলি চকের কাছে অজ্ঞাতপরিচয় কয়েকজন আততায়ী একে-৪৭ থেকে গুলি চালায়।

পিটিআইয়ের নেতা ইমরান ইসমাইল জানিয়েছেন, দলের প্রধান ইমরান খানের পায়ে ‘তিন থেকে চার বার’ গুলি করা হয়েছে। বোল টিভির সাথে কথা বলার সময় তিনি বলেছিলেন যে হামলার সময় তিনি ইমরানের পাশে ছিলেন। তিনি জানান, ফয়সাল জাভেদও আহত হয়েছেন এবং ইমরানের পায়ে তিন থেকে চারটি গুলি লেগেছে। হামলাকারী সরাসরি কন্টেইনারের সামনে ছিল এবং তার হাতে একে-৪৭ ছিল।

পিটিআই কর্মী-সমর্থকরা এই ঘটনাকে হত্যাচেষ্টা বলে অভিহিত করেছেন। তাদের মতে, অল্পের জন্য প্রাণে গেছেন তাদের নেতা। পিটিআই কর্মকর্তা আজহার মাশওয়ানি জানিয়েছেন, পায়ে গুলি লাগলেও ‘কাপ্তান’ এখন বিপদমুক্ত। বন্দুকধারীকেও আটক করা হয়েছে।

হামলার পর পিটিআই নেতা শাহবাজ গিল বলেছেন, ইমরান খান আমাদের লাল রেখা (রেড লাইন) এবং সেই লাল রেখা অতিক্রমের চেষ্টা করা হয়েছে। তিনি আরও বলেছেন, ইমরান খান শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বেন।

এদিকে, ইমরান খানের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকে পুলিশ মহাপরিদর্শক এবং পাঞ্জাবের মুখ্য সচিবের কাছ থেকে অবিলম্বে প্রতিবেদন চাওয়ার নির্দেশ দিয়েছেন।

এছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট আরিছ আলভি জানিয়েছেন, ইমরান খান আহত হলেও নিরাপদে রয়েছেন। সাহসী ইমরান খানের ওপর জঘন্য হত্যাচেষ্টা। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, তিনি নিরাপদে রয়েছেন। কিন্তু পায়ে কয়েকটি গুলি লেগে তিনি আহত হয়েছেন। আশা করি (জখম) গুরুতর নয়। এই হামলা মর্মান্তিক, উদ্বেগজনক, কলঙ্কজনক, প্রতারণামূলক ও কাপুরুষোচিত। আল্লাহ তাকে এবং আহত সবাইকে সুস্থতা দান করুন।

প্রসঙ্গত, আগাম নির্বাচনের দাবিতে ‘হাকিকি আজাদি’ আন্দোলন শুরু করেছে ইমরান খানের দল পিটিআই। গত ২৮ অক্টোবর থেকে লাহোর থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু হয়। লাখো সমর্থক নিয়ে শুরু হওয়া লংমার্চের নেতৃত্ব দিচ্ছেন ‘কাপ্তান’ ইমরান খান। লাহোর থেকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চ শুরু করেছেন গত ২৮ অক্টোবর থেকে। এই লংমার্চ রাজধানী ইসলামাবাদের দিকে আগাচ্ছে। লংমার্চ আজ সোমবার পাঞ্জাবের গুজরানওয়ালায় পৌঁছানোর কথা। চলমান এই লংমার্চে পাকিস্তানের বিভিন্ন প্রদেশের পিটিআইয়ের নেতা-কর্মীরা যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এন