কেনিয়ার গ্যারিসায় ১৪৮ জন হত্যার ঘটনায় তিন দিনের শোক ঘোষনা করা হয়েছে।

বৃহস্পতিবার গ্যারিসা বিশ্ববিদ্যালয়ে আল-শাবাব জঙ্গি সংগঠনের হামলায় ঐ হতাহতের ঘটনা ঘটে।

দেশটির প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা এর শক্ত জবাব দেবেন বলে অঙ্গীকার করেছেন।

কেনিয়ার রেডক্রস বলছে রাজধানী নাইরোবির একটি মর্গ থেকে ৫৪জনকে সনাক্ত করে মরদেহ নিয়ে গেছে তাদের আত্মীয়-স্বজন।

হামলা থেকে বেঁচে গেছে এমন ছয়শ শিক্ষার্থী ও ৫০ জন কর্মকর্তাকে তাদের নিজ শহরে পৌঁছের দেওয়া হচ্ছে।

নিহতদের মধ্যে বেশির ভাগই ছিলেন ঐ বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী। এতে চারজন বন্দুকধারী নিহত হয়।

কর্তৃপক্ষ বলছে তারা যে পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করছে তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়টির একজন নিরাপত্তা কর্মী রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।সূত্র: বিবিসি।

ইআর