কামরুজ্জামান বাবলু, নেপাল থেকে: সার্কের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা।
বুধবার সকাল ৯টায় নেপালের রাজধানী কাঠমান্ডুতে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন শুরুর কিছুক্ষণ পর সুশীল কৈরালা সার্কের নতুন চেয়ারম্যান নির্বাচিত হন।
নতুন চেয়ারম্যান সুশীলকে করতালি দিয়ে অভিনন্দন জানান সার্কের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং অন্যান্যরা।
ইআর





