৮৭ জন ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে পাকিস্তান। রোববার করাচির লানধি জেল থেকে তাদের মুক্তি দেয়া হয়।

আজ ওয়াগাহ সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হবে। এভাবে কয়েক ধাপে ১৭৩ ভারতীয় বন্দিকে ২১ মার্চের মধ্যে মুক্তি দেয়া হবে বলে জানান পাকিস্তানের পাসপোর্ট কার্যালয়ের সেকশন অফিসার মোহাম্মদ নাসিম সিদ্দিকি।

দীর্ঘ বন্দিদশা থেকে মুক্তি পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন ভারতীয় এই নাগরিকরা। আরব সাগরে মাছ ধরতে এসে ভারতীয় ও পাকিস্তানী জেলেরা প্রায়ই সমুদ্র সীমা লঙ্ঘনের জেরে আটক হন।

অভিযোগ রয়েছে জেলেদের কাছে আধুনিক প্রযুক্তি না থাকায় তা সমুদ্রে তাদের সঠিক অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেন না।


এসএম