রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, প্রতিবেশী দেশ ইউক্রেনে সেনা পাঠানোর কোনো ইচ্ছা তার দেশের নেই কারণ এ বিষয়টি রাশিয়ার মৌলিক স্বার্থের পরিপন্থী।
জেনেভায় ইউক্রেন সংকট নিয়ে রাশিয়া, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের কূটনীতিকদের মধ্যে চতুর্পক্ষীয় বৈঠকের পর ল্যাভরভ এ মন্তব্য করেন। তিনি বলেন, “বন্ধু রাষ্ট্র ইউক্রেনে সৈন্য পাঠানোর কোনো ইচ্ছা আমাদের নেই। সেখানে আমাদের বন্ধুরা বসবাস করে এবং এটি রুশ ফেডারেশনের মৌলিক স্বার্থ বিরোধী।”
জেনেভা বৈঠকে অংশগ্রহণকারীরা ইউক্রেন সংকট নিরসনের লক্ষ্যে একটি সমঝোতায় উপনীত হয়েছে বলেও তিনি জানান। ল্যাভরভ বলেন, জেনেভা স্টেটমেন্ট অব এপ্রিল ১৭ নামে আমরা একটি দলিল অনুমোদন করেছি যেখানে তাৎক্ষণিকভাবে উত্তেজনা কমানোর পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]