কেনিয়ার রাজধানী নাইরোবির একটি মার্কেটে পরপর দুটি বোমা হামলা চালানো হয়েছে। বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। শুক্রবার নাইরোবির গিকোম্বা মার্কেটে এ হামলা চালানো হয়। খবর বিবিসি'র। হামলার সঙ্গে কে বা কারা জড়িত তা জানা যায়নি। তবে, প্রতিবেশী সোমালিয়ার সশস্ত্র যোদ্ধা গোষ্ঠী আল শাবাবকে কেনিয়ায় প্রায়ই হামলার জন্য দায়ী করা হয়। এদিকে, হামলার আশঙ্কায় কেনিয়ার মোম্বাসা সমুদ্রবন্দরের নিকটবর্তী সৈকত থেকে শত শত ব্রিটিশ পর্যটককে সরিয়ে নেয়া হয়েছে। কেনিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মোম্বাসায় বিমানের সব ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে ব্রিটিশ বিমান পরিবহন কোম্পানিগুলো। সূত্র: বিবিসি [b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ [/b]
আন্তর্জাতিক
নাইরোবির মার্কেটে বোমা হামলায় নিহত ১০
কেনিয়ার রাজধানী নাইরোবির একটি মার্কেটে পরপর দুটি বোমা হামলা চালানো হয়েছে। বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। শুক্রবার নাইরোবির গিকোম্বা মার্কেটে এ হামলা চালানো হয়। খবর বিবিসি'র।





