ইরাকে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন। বুধবার রাজধানী বাগদাদে পুলিশের একটি চেকপয়েন্টে এই হামলা চালানো হয়। খবর আল জাজিরার।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে ১৩ জন বেসামরিক নাগরিক। হামলাটি চালানো হয়েছে বাগদাদের খাজিমিয়াহ জেলায়। ওই রাস্তা ধরে শিয়াদের ধর্মীয় নেতা ইমাম আল-খাদিমের মাজারে যাচ্ছিলেন লোকজন। আত্মঘাতী গাড়ি বোমা হামলার সময় সেখানে অনেক গাড়ি অপেক্ষমান ছিল।
হামলার দায় স্বীকার করেছে 'দি ইসলামিক স্টেট' নামের একটি সশস্ত্র গোষ্ঠী। এর আগে গত শনিবার এই গ্রুপের হামলাতেই নিহত হয়েছিল ২৭ জন। সূত্র: আল জাজিরা
ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএমএ





