নতুন আইন নিয়ে চলমান সংকট কাটাতে সেই আইনের ওপর ভোটগ্রহণের পরিকল্পনা করছে ইউক্রেনের পার্লামেন্ট। প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকুভিচ এই আইন প্রত্যাহারের জন্য ভোট গ্রহণের কথা জানিয়েছেন।
তবে এটা স্পষ্ট নয় যে,এতে এমপিরা তাকে সর্মথন দেবেন কি না।
নতুন এই আইনের কারণে সরকার বিরোধীদের সঙ্গে পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে।
দেশটির প্রেসিডেন্ট ইয়ানোকুভিচ বলেছেন, তিনি বিক্ষোভের কারণে গ্রেফতারকৃতদের ক্ষমা করতে পারেন যদি তারা ব্যারিকেডে প্রত্যাহার করে এবং সরকারি ভবনে হামলা বন্ধ করে। তবে প্রেসিডেন্টের এই আহ্বানের পর বিরোধীদের পক্ষ থেকে কোনো সাড়া দেওেয়া হয়নি।
এদিকে, বিচারমন্ত্রী ওলনো লুকাশ আজ (মঙ্গলবার) সংসদে ‘সরকাররে দায়িত্ব’ নিয়ে কথা বলবেন। এখানে বিষয়টি আলোচনা হতে পারে বলে জানা গেছে। তবে এটা স্পষ্ট নয়, ঠিক কবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ঢাকা, ২৮ জানুয়ারি(টাইমনিউজবিডি)// টিআই
আন্তর্জাতিক
আইন বাতিল করতে ভোটগ্রহণের পরিকল্পনা ইউক্রেনের
নতুন আইন নিয়ে চলমান সংকট কাটাতে সেই আইনের ওপর ভোটগ্রহণের পরিকল্পনা করছে ইউক্রেনের পার্লামেন্ট। প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভোচ এই আইন প্রত্যাহারের জন্য ভোট গ্রহণের কথা জানিয়েছেন।





