বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭ এর নেতৃবৃন্দ বলেছেন, রাশিয়াকে অবশ্যই ইউক্রেনে অস্থিতিশীলতা বন্ধ করতে হবে নতুবা তাদেরকে আরো নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। ব্রাসেলসে বুধবার এক বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে ইউক্রেনের সার্বভৌমত্ব ‘অব্যাহতভাবে লংঘনের’ জন্য মস্কোর নিন্দা জানানো হয়। গত মার্চে ক্রিমিয়া রাশিয়ার অন্তর্ভূক্ত হওয়ার পর জি-৮ গ্র“প থেকে মস্কোকে বহিষ্কার করার পর এই প্রথম বারের মত জি-সেভেনের নেতাদের এই সম্মেলন হচ্ছে। বৃহস্পতিবার নেতৃবৃন্দের বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনার কথা রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন ব্রাসেলস সম্মেলনে উপস্থিত না থাকলেও পরবর্তীতে প্যারিসে কয়েকজন নেতার সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন। এদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থাকবেন না। এদিকে পুতিন ও ওবামা উভয়ে ঐতিহাসিক ডি-ডে অবতরণের ৭০তম বার্ষিকী উপলক্ষে আগামী শুক্রবার ফ্রান্সে এক অনুষ্ঠানে যোগ দেবেন। বুধবার পোলান্ড সফরকালে ওবামা তার ভাষায় ইউক্রেনে ‘অশুভ কৌশলের’ জন্য মস্কোকে হুঁশিয়ার করে দিয়েছেন। খবর এএফপি’র। ব্রাসেলসে এক যৌথ বিবৃতিতে জি-৭ নেতৃবৃন্দ বলেছেন, ‘রুশ ফেডারেশনের ইউক্রেনের আঞ্চলিক অখন্ডতা ও সার্বভৌমত্ব অব্যাহত লংঘনের নিন্দা জানাতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি।’ নেতৃবৃন্দ বলেন, ‘আমরা প্রয়োজনে রাশিয়ার ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা জোরদার এবং ফলপ্রসু আরো নিষেধাজ্ঞামূলক পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুত রয়েছি।’ জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেন, ‘আমরা ইউক্রেনে অস্থিরতা আর মেনে নিতে পারি না।’ তিনি বলেন, ‘আমরা বিবৃতিতে পরিষ্কার করে বলেছি, আমরা তিনটি পদক্ষেপ অব্যাহত রাখতে চাই। আর তা হল-ইউক্রেনকে আর্থিকভাবে সাহায্য করা, যেসব বিষয়ে সমাধানে আসা যায়নি সেসব বিষয়ে রাশিয়ার সাথে আলোচনা করা, আর কোন অগ্রগতি না হলে কঠোর নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনায় নেয়া।’ এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, জি-৭ ইউক্রেনকে সহায়তার স্পষ্ট বার্তা দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। গত ২৪ ঘণ্টায় পূর্ব ইউক্রেনের বিদ্রোহী অধ্যুষিত এলাকায় অন্তত ৩শ’ জনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। এদিকে রুশপন্থী বিদ্রোহীরা হতাহতের এ খবর নাকচ করেছেন। তারা সরকারি বাহিনীর বিরুদ্ধে জোরালো প্রতিরোধ লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। যুদ্ধের তীব্রতা বাড়তে থাকায় কিছু কিছু এলাকা থেকে আতঙ্কে অনেক বাসিন্দাকে সামান্য আসবাবপত্র নিয়েই তারকাঁটার সূক্ষ্ম তল্লাশি চৌকি অতিক্রম করে পালিয়ে যেতে দেখা যায়। সূত্র: বিএসএস [b]ঢাকা, ০৫ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
রাশিয়াকে নিষেধাজ্ঞার হুমকি দিল জি-৭
বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭ এর নেতৃবৃন্দ বলেছেন, রাশিয়াকে অবশ্যই ইউক্রেনে অস্থিতিশীলতা বন্ধ করতে হবে নতুবা তাদেরকে আরো নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।





