ইউক্রেন প্রাচ্য-পাশ্চাত্যের যুদ্ধের বিষয় নয় বলে মন্তব্য করেছন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
ওয়াশিংটনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গে সাক্ষাতের সময় মঙ্গলবার ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন কেরি।
কেরি বলেন, ইউক্রেন কোনো ফলশূন্য খেলার বিষয় নয়। সব দেশের ইউক্রেনের স্থায়িত্ব আনার জন্য একসঙ্গে কাজ করা উচিত বলেও জানান তিনি।
এদিকে, ইউক্রেনের নতুন অন্তর্বর্তী সরকার দেশটির রাশিয়া ভাষাভাষী জনগোষ্ঠীর বিরোধিতার মুখোমুখি হচ্ছে।
দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে সমর্থন জানিয়ে আসা রাশিয়া অন্য দেশগুলোকে ইউক্রেনের এই পরিস্থিতিতে ‘একতরফা সুবিধা’ নেওয়ার ব্যাপারে সতর্ক করেছে।
তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লেভরভ জানিয়েছেন, রাশিয়ার হস্তক্ষেপ না করার নীতিও অব্যাহত থাকবে।
অন্যদিকে, ইউক্রেনের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট ওলেক্সান্ডার তার্চিনভ দেশটিতে একটি ‘জাতীয় ঐক্যের সরকার’ গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। পশ্চিমা কূটনীতিকরাও এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তাকে সর্বশেষ গত রবিবার ক্রিমিয়া উপদ্বীপে দেখা গেছে।
গত বছরের নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নকে পাশ কাটিয়ে রাশিয়ার সঙ্গে একটি অর্থনৈতিক সহায়তা চুক্তির পর থেকে ইউক্রেনে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। সূত্র: বিবিসি।
ইউক্রেন প্রাচ্য-পাশ্চাত্যের যুদ্ধের বিষয় নয়: জন কেরি
ইউক্রেন প্রাচ্য-পাশ্চাত্যের যুদ্ধের বিষয় নয় বলে মন্তব্য করেছন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ওয়াশিংটনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গে সাক্ষাতের সময় মঙ্গলবার ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন কেরি
শান্তি আলোচনা হলেও ইউক্রেনে হামলা চলবে : রাশিয়া
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হলেও সামরিক অভিযান বন্ধ বা সীমিত করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। সোমবার (২৬ অক্টোবর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আনাদোলু এজেন্সির।
ইউক্রেন থেকে তরুণদের দেশে বেঁচে ফেরার লোমহর্ষক বিবরণ
চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে তরুণদের রাশিয়ায় নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর অভিযোগ উঠেছে। যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করতে এসব বাংলাদেশিকে ‘টোপ’ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে বাংলাদেশের পুলিশের একটি বিশেষ ইউনিট। এভাবে রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে ২০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, যুদ্ধক্ষেত্র থেকে গুরুতর আহত অবস্থায় দেশে ফিরেছেন ঝিনাইদহের তরুণ রাজন হোসেন।
ইউক্রেনের দুই শহরে রুশ হামলায় নিহত ৬
ইউক্রেনের দুটি শহরে রাশিয়ার হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি মুদি দোকানে হামলায় তিনজন নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) এসব হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে রয়টার্স।
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ২৮
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে।
ড্রোন-ক্ষেপণাস্ত্র কিনতে ইউক্রেনকে ১৩৮ কোটি ডলার দিল ইইউ
ইউক্রেনের সামরিক সরঞ্জাম কেনার জন্য ১২৪ কোটি ইউরো বা প্রায় ১৩৮ কোটি ডলার অর্থ ছাড় করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহে এ অর্থ ব্যয় করবে ইউক্রেন।
















