মিশরের রাজধানী কায়রোর পুলিশ সদরদপ্তরের সামনে শক্তিশালী গাড়ি বোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫১ জন।
শুক্রবার দেশটির স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
সংবাদ মাধ্যম জানায়,পুলিশ হেডকোয়াটারে বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় আশপাশের এলাকা ছেয়ে যায়। এছাড়া বিস্ফোরণের পরই ওই এলাকায় গুলির শব্দ শোনা যায়।
প্রায় তিন দশক ধরে মিশর শাসন করা স্বৈরশাসক হোসনি মোবারকের ক্ষমতাচ্যুতির (২০১১ সালের ১১ ফেব্রুয়ারি) তিন বছর পূর্তি উৎসবের প্রস্তুতিকালে এ বিস্ফোরণ ঘটলো। আরব বসন্তের ঢেউয়ে ২০১১ সালে গণঅভ্যুত্থানে পতন ঘটে মোবারকের।
এখন পর্যন্ত কোনো পক্ষই হামলার দায় স্বীকার করেনি।
কায়রোর পুলিশ সদরদপ্তরে বোমা হামলায় নিহত ৪
মিশরের রাজধানী কায়রোর পুলিশ সদরদপ্তরের সামনে শক্তিশালী গাড়ি বোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫১ জন। শুক্রবার দেশটির স্বাস্থ্যমন্ত্
নতুন সংঘাতের আশঙ্কা রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ
ইরান যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে। দেশটির কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন, এবার হামলা হলে ইরানের পাল্টা জবাব হবে আরও ব্যাপক ও অনিশ্চিত। সংশোধিত সামরিক কৌশল, উন্নত অস্ত্রশস্ত্র এবং আগের দফার সংঘাতে হামলার শিকার হওয়া স্থাপনাগুলোর বাইরেও নতুন লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তেহরান।
বোমা হামলার হুমকি : ব্র্যাকে তল্লাশি করে প্রবেশ, নিরাপত্তা জোরদার
বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাত একটি ই-মেইলের মাধ্যমে ‘গণবোমা’ হামলার হুমকির ঘটনায় বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তল্লাশির মধ্য দিয়ে নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি
বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটিতে বোমা হামলার হুমকি দিয়ে অজ্ঞাত একটি ই-মেইল পাঠানো হয়েছে।
নিহত অন্তত ১৬ পাকিস্তানে মসজিদে বোমা হামলা
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। যারমধ্যে ১১ জন বেসামরিক সাধারণ মানুষ। আর বাকি পাঁচজন পুলিশ সদস্য।
ওমানকে ট্রাম্পের বোমা হামলার হুমকি
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রচেষ্টায় বাধা সৃষ্টি করলে ওমানে ভয়াবহ বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
















