উত্তর কোরিয়ায় কিম জং উন বুধবার সংসদে জাতীয় প্রতিরক্ষা কমিশনের চেয়ারম্যান (এনডিসি) পুনঃনির্বাচিত হয়েছেন।
কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থার (কেসিএনএ) খবরে বলা হয়, ‘নতুন সংসদে জাতীয় প্রতিরক্ষা কমিশনের প্রথম ক্ষমতাশালী চেয়ারম্যান হিসেবে কিমের নাম পুনর্বার ঘোষিত হয়েছে।’
গত মাসে উত্তর কোরিয়ায় এক পূর্বনির্ধারিত নির্বাচনে আইন পরিষদের সকল সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কেসিএনএ-এর খবরে আরো বলা হয় কিম পুনঃনির্বাচিত হওয়ায় অধিবেশনের সকল সহকারী ও অংশগ্রহণকারী ব্যাপক উল্লাস প্রকাশ করেন।
নির্বাচনের এ ফলাফল কিমের প্রতি জনগণের সার্বিক সমর্থন ব্যক্ত হয়েছে বলেও কেসিএনএ-এর খবরে বলা হয়।
কিম ক্ষমতাশালী পিপল্স আর্মি পার্টির ফার্স্ট সেক্রেটারী ও পিপল্স্ আর্মির সুপ্রিম কমান্ডার ছিলেন।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
উত্তর কোরিয়ার নেতা কিম পুনঃনির্বাচিত
উত্তর কোরিয়ায় কিম জং উন বুধবার সংসদে জাতীয় প্রতিরক্ষা কমিশনের চেয়ারম্যান (এনডিসি) পুনঃনির্বাচিত হয়েছেন। কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থার (কেসিএনএ)
রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া
রাশিয়ায় আরও ১০ হাজার উত্তর কোরীয় সেনা পাঠানোর প্রস্তুতি চলছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর দাবি, বর্তমানে রাশিয়ার ভূখণ্ডে ৮ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা রয়েছে।
উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত
এশিয়ান গেমসে নারী ফুটবলে উত্তর কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ঋতুপর্ণাদের ১০-০ গোলে হারিয়েছে শক্তিশালী উত্তর কোরিয়া।
কিমের কাছে ৫৭ পরমাণু বোমা রয়েছে: ট্রাম্প
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কাছে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিমের হাতে এত বিপুল পরমাণু অস্ত্র থাকায় তার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি।
জাপানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
যুক্তরাষ্ট্রে তৈরি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের পর জাপানের বিরুদ্ধে অতিরিক্ত সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া।
ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা এখন কতটি দেশে ভ্রমণ করতে পারে?
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের মধ্যবর্তী সংস্করণের হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশ ৯৭তম অবস্থানে উঠে এসেছে। এই অবস্থান উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে ভাগ করে নিয়েছে বাংলাদেশ। আগের মতোই তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, আর সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান।
















