জাপান সাগরে উত্তর কোরিয়া চারটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর দক্ষিণ কোরিয়া একে ‘সুপরিকল্পিত উস্কানি’ বলে অভিহিত করেছে। আমেরিকার সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শুরু হওয়ার পর বৃহস্পতিবার এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া।
পিয়ংইয়ং এর আগে এ মহড়া না করার জন্য দক্ষিণ কোরিয়া ও আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছিল। এসব ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে গিয়ে পড়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে।
এদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন-সেওক আজ শুক্রবার সিউলে সাংবাদিকদের বলেছেন, “যখন যৌথ সামরিক মহড়া চলছে তখন এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে আমরা একটি সুপরিকল্পিত ও উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে দেখছি।”
তিনি আরো বলেন, "কয়েকদিন আগে একবার উত্তর কোরিয়ার একটি টহলযান পীত সাগরে দক্ষিণ কোরিয়ার পানিসীমা লঙ্ঘন করেছে।"
কিম বলেন, উত্তর কোরিয়া গতকাল যেসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তার পাল্লা ৩০০ থেকে ৪০০ কিলোমিটার এবং এগুলো দক্ষিণ কোরিয়ার যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পিয়ংইয়ং এ ঘটনার পুনরাবৃত্তি করলে সিউল হাত গুটিয়ে বসে থাকবে না। এ ছাড়া, মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়া পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী চলবে বলেও জানিয়েছেন তিনি। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উত্তেজনা
জাপান সাগরে উত্তর কোরিয়া চারটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর দক্ষিণ কোরিয়া একে ‘সুপরিকল্পিত উস্কানি’ বলে অভিহিত করেছে। আমেরিকার সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শুরু হওয়ার পর বৃহস্পতিবার এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া।
রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া
রাশিয়ায় আরও ১০ হাজার উত্তর কোরীয় সেনা পাঠানোর প্রস্তুতি চলছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর দাবি, বর্তমানে রাশিয়ার ভূখণ্ডে ৮ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা রয়েছে।
উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত
এশিয়ান গেমসে নারী ফুটবলে উত্তর কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ঋতুপর্ণাদের ১০-০ গোলে হারিয়েছে শক্তিশালী উত্তর কোরিয়া।
কিমের কাছে ৫৭ পরমাণু বোমা রয়েছে: ট্রাম্প
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কাছে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিমের হাতে এত বিপুল পরমাণু অস্ত্র থাকায় তার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি।
জাপানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
যুক্তরাষ্ট্রে তৈরি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের পর জাপানের বিরুদ্ধে অতিরিক্ত সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া।
ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা এখন কতটি দেশে ভ্রমণ করতে পারে?
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের মধ্যবর্তী সংস্করণের হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশ ৯৭তম অবস্থানে উঠে এসেছে। এই অবস্থান উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে ভাগ করে নিয়েছে বাংলাদেশ। আগের মতোই তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, আর সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান।
















