মস্কো একাধিক বার রুশ সাংবাদিকদের টার্গেট করার জন্য ইউক্রেনীয় বাহিনীকে অভিযুক্ত করেছে। গত মাসে ইজভেস্টিয়া নিউজ আউটলেটের তিনজন সাংবাদিককে দনিয়েতস্ক অঞ্চলে গুলি করা হয়।

বুধবার মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একদল সাংবাদিকের উপর ইউক্রেনের ড্রোন হামলার ফলে রাশিয়া ২৫ টিভি চ্যানেলের একজন সংবাদদাতা আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস জানিয়েছে, গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর অন্তত ১৫ গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।

এনএইচ