ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি খনিতে গ্যাস বিস্ফোরণে সাত শ্রমিকের প্রাণহানি ও অপর দুজন নিখোঁজ রয়েছে।
শুক্রবার স্টেট ইমার্জেন্সি সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, পূর্বাঞ্চলীয় নগরী কিরোভস্কে বৃহস্পতিবার ভোরের আগে ভূগর্ভের ৩০০ মিটার গভীরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানান, নিখোঁজ দুই ব্যক্তির সন্ধানে তারা তাদের তল্লাশী চালাচ্ছে। সূত্র: বিএসএস
ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





