উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্রে হঠাৎ করে তৎপরতা বেড়ে গেছে বলে দক্ষিণ কোরিয়া দাবি করেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফর শুরুর আগে এ খবর বের হলো।
আগামী ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ওবামা জাপান ও দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার কয়েকটি দেশ সফর করবেন। উত্তর কোরিয়া এ সফরের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আসন্ন সফর এশিয়ায় সামরিক উত্তেজনা বাড়াবে। ওবামার এ সফরকে বিপজ্জনক বলেও উল্লেখ করেছে পিয়ংইয়ং।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, সম্প্রতি তাদের সামরিক বাহিনী উত্তর কোরিয়ার পাঙি-রি পরমাণু পরীক্ষা কেন্দ্রের অভ্যন্তরে ও আশেপাশে ব্যাপক ততপরতা লক্ষ্য করেছে। পররাষ্ট্রমন্ত্রী ইয়ুন বায়াংসে বলেছেন, উত্তর কোরিয়া আরেকটি পরমাণু পরীক্ষা চালালে পরিস্থিতি পাল্টে যাবে। গত বছর ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়া সর্বশেষ পরমাণু পরীক্ষা চালায়। সূত্র: আইআরআইবি।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
উ. কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্রে হঠাৎ তৎপরতা বৃদ্ধি
উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্রে হঠাৎ করে তৎপরতা বেড়ে গেছে বলে দক্ষিণ কোরিয়া দাবি করেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফর শুরুর আগে এ খবর বের হলো
রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া
রাশিয়ায় আরও ১০ হাজার উত্তর কোরীয় সেনা পাঠানোর প্রস্তুতি চলছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর দাবি, বর্তমানে রাশিয়ার ভূখণ্ডে ৮ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা রয়েছে।
উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত
এশিয়ান গেমসে নারী ফুটবলে উত্তর কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ঋতুপর্ণাদের ১০-০ গোলে হারিয়েছে শক্তিশালী উত্তর কোরিয়া।
কিমের কাছে ৫৭ পরমাণু বোমা রয়েছে: ট্রাম্প
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কাছে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিমের হাতে এত বিপুল পরমাণু অস্ত্র থাকায় তার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি।
জাপানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
যুক্তরাষ্ট্রে তৈরি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের পর জাপানের বিরুদ্ধে অতিরিক্ত সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া।
ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা এখন কতটি দেশে ভ্রমণ করতে পারে?
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের মধ্যবর্তী সংস্করণের হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশ ৯৭তম অবস্থানে উঠে এসেছে। এই অবস্থান উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে ভাগ করে নিয়েছে বাংলাদেশ। আগের মতোই তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, আর সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান।
















