ইয়েমেনে শিয়া হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনী ও সেনা সমর্থিত উপজাতীয় গোষ্ঠীর অন্তত ৯৮ জন নিহত ও ২৩৫ জন আহত হয়েছেন। তবে, সংঘর্ষে হুথিদের পক্ষে কতজন নিহত হয়েছে তা জানা যায়নি।

গত আড়াই মাস ধরে চলা এ সংঘর্ষে এরা নিহত হন বলে রোববার জানিয়েছে সরকারি কর্তৃপক্ষ। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।

ইয়েমেনের উত্তরাঞ্চলে আল জাওয়াফ প্রদেশে গত প্রায় আড়াই মাস ধরে শিয়া বিদ্রোহী হুথি যোদ্ধা গোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে।

রোববারও আল জাওয়াফ প্রদেশের বিদ্রোহীদের আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে ইয়েমেনি বিমান বাহিনী। বিমান হামলায় অনেক বেসামরিক লোক হতাহত হয়েছে বলে জানিয়েছেন উপজাতীয় এক নেতা। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ