চার দশক ধরে নিজের ভারতীয় স্ত্রী ও মেয়ের খোঁজ করেছেন আরব আমিরশাহীর এক বাসিন্দা৷ প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানদের জানতেও দেননি সে কথা৷ কিন্তু মৃত্যুশয্যায় প্রকাশ পেল সত্য৷
তিন বছর আগে সংযুক্ত আরব আমিরাতের শারজার খোরফাক্কানের বাসিন্দা ইব্রাহিম আবদুল্লাহ তার বাবার থেকে জানতে পারলেন, ভারতে তাদের এক বোন রয়েছে৷ কিন্তু তার প্রতি কোন দায়িত্বই পালন করতে পারেননি, এই দুঃখে শেষ সময়ও চোখের জল ফেলেছেন বৃদ্ধ৷ বাবার এই আফশোস মন ছুঁয়ে গিয়েছে দুই ভাই ইব্রাহিম ও আহমেদের৷ সৎ বোনকে খুঁজে পেতে সেই থেকেই মরিয়া চেষ্টা চালাচ্ছেন তারা৷
বোনের খোঁজে বেশ কয়েক বার ভারতেও এসেছেন দু'ভাই, কিন্তু খোঁজ মেলেনি৷ বাবার কাছ থেকে তারা জেনেছিলেন, মাস খানেকের জন্য ভারতে এসে এখানের এক নারীকে বিয়ে করেন তিনি৷ আমিরশাহী ফিরে গিয়ে জানতে পারেন, তার ভারতীয় স্ত্রী এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন৷ মেয়েকে দেখতে ফের ভারতে ফিরে আসেন৷ কিন্তু তত দিনে তার স্ত্রী বাড়িবদল করেছেন৷ আর তাদের খোঁজ পাওয়া যায়নি৷
সম্প্রতি দু'ভাই জানতে পারেন, হারিয়ে যাওয়া পরিবারকে খুঁজতে আমিরশাহীতে এসেছেন বছর চল্লিশের এক নারী৷ আশায় বুক বেঁধে ছুটে গিয়েছিলেন তারা৷ কিন্তু আশা পূরণ হয়নি৷ ওই নারী অন্য পরিবারের৷ তবু নিরাশ হতে নারাজ দু'ভাই৷ খোঁজ তাই চলছেই। সূত্র: সংবাদসংস্থা
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
ভারতীয় বোনের খোঁজে আরবের দুই ভাই
চার দশক ধরে নিজের ভারতীয় স্ত্রী ও মেয়ের খোঁজ করেছেন আরব আমিরশাহীর এক বাসিন্দা৷ প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানদের জানতেও দেননি সে কথা৷ কিন্তু মৃত্যুশয্যায় প্রকাশ পেল সত্য৷ তিন বছর আগে সংযুক্ত আরব আমিরাতের শারজার খোরফাক্কানের বাসিন্দা ইব্রাহিম আবদুল্লাহ তার বাবার থেকে জানতে পারলেন,





