ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বুধবার প্রচণ্ড বন্দুক যুদ্ধে তিন গেরিলা নিহত হয়েছে। গেরিলারা ভারি অস্ত্রে সজ্জিত ছিল বলে জানান হয়েছে।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কুপওয়ারা জেলার কারেন সেক্টরে আজ ভোরে সেনা বাহিনী অভিযান চালালে এ বন্দুক যুদ্ধ শুরু হয়। এ এলাকাটি নিয়ন্ত্রণ রেখা বা এলওসি নামে পরিচিত কাশ্মিরের সীমান্তের কাছে অবস্থিত।
বন্দুক যুদ্ধে তিন গেরিলা নিহত হওয়া ছাড়াও ব্যাপক পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন।
ভারতীয় কোনো কোনো সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে, কাশ্মিরে প্রায় অর্ধ শতকের মধ্যে ভয়াবহ বন্যা সামাল দিতে ভারত সরকার যখন হিমসিম খাচ্ছে তখন গেরিলা গোষ্ঠীগুলো এ সুযোগকে কাজে লাগানর চেষ্টা করছে।
ঢাকা, ১০ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম, টিআই





