পূর্ব ইউক্রেনে ২৪ ঘন্টায় ১৯ সৈন্য নিহত হয়েছে। এদের মধ্যে আঞ্চলিক রাজধানী ক্রামাতোরস্কে রকেট হামলায় ৫ জন প্রাণ হারিয়েছে।
কিয়েভে সামরিক মুখপাত্র ভ্লাদিস্লাভ সেলেজনিয়োভ বলেন, ‘গত ২৪ ঘন্টায় ১৯ সৈন্য নিহত ও ৭৮ জন আহত হয়েছে।’
ক্রামাতোরস্কে মঙ্গলবারের ভয়াবহ হামলায় ৫ সৈন্যের মৃত্যুর খবর ঘোষণা করার পর সাংবাদিকদের তিনি একথা জানান।
জেডআই





