প্রেমের ক্ষেত্রে নাকি বয়স কোনো বাধাই নয়। আর এটাই প্রমাণ করলেন ভারতের ঝাড়খণ্ডের ১০৬ বছর বয়সী এক বৃদ্ধ। টুডু নামের ওই বৃদ্ধ ও ৪৫ বছর বয়সী বাহামনি মুর্মুর ২০ বছর প্রেমের করার পর বিয়ে করেছেন।
দেশটির হিন্দি দৈনিক জাগরণ এ খবর দিয়েছে।
ঝাড়খণ্ডের গোড্ডা জেলার সিজুয়া গ্রামে গত বৃহস্পতিবার এই বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের সময় গ্রাম পঞ্চায়েতের প্রধানরা ছাড়াও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সিজুয়া পঞ্চায়েতের প্রধান মিরা টুডু বলেছেন, পেশায় তান্ত্রিক তারা টুডু ও বাহামনির মধ্যে দীর্ঘ ২০ বছর ধরে প্রেম চলছিল। বাহমনি তার বাড়ি ছেড়ে তারা টুডুর সঙ্গে বসবাস করতেন। তাদের ঔরসজাত চারটি সন্তান রয়েছে। তারা টুডুর প্রথম পক্ষের স্ত্রী মারা গেছে। ওই পক্ষের নাতি-নাতনিও রয়েছে।
মিরা টুডু জানান, বিয়ে করার জন্য তারা দুজনই গ্রাম পঞ্চায়েতে আবেদন জানিয়েছিলে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিয়ের আয়োজন করা হয়। তাদের বিয়েতে সিজুয়া গ্রাম ছাড়াও আশপাশের গ্রামগুলো থেকে মানুষজন উপস্থিত হয়ে নবদম্পতির অভিনন্দন জানায়।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস
[/b]
২০ বছরের প্রেম, অতঃপর ১০৬ বছরের বৃদ্ধের বিয়ে!
প্রেমের ক্ষেত্রে নাকি বয়স কোনো বাধাই নয়। আর এটাই প্রমাণ করলেন ভারতের ঝাড়খণ্ডের ১০৬ বছর বয়সী এক বৃদ্ধ। টুডু নামের ওই বৃদ্ধ ও ৪৫ বছর বয়সী বাহামনি মুর্মুর ২০ বছর প্রেমের করার
বিয়ের এক দিন আগে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সালন্দর এলাকায় সামিউল ইসলাম সুমিত (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিয়ের ঠিক আগমুহূর্তে তাঁর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ববি হাজ্জাজ নেতারা মেয়েদের বিয়ের বয়স কমানোর তদবির করছেন
দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলোর নেতারা মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কমানোর জন্য তদবির করছেন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রযুক্তিনির্ভর আধুনিক যুগে এ ধরনের আলোচনা ওঠায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রেমের টানে চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে
মোবাইল অ্যাপে পরিচয়, এরপর প্রায় এক বছরের যোগাযোগ ও প্রেম। সেই সম্পর্কের টানে সুদূর চীন থেকে রংপুরে এসে স্থানীয় এক তরুণীকে বিয়ে করেছেন ২৯ বছর বয়সী এক চীনা তরুণ।
বাল্যবিবাহ ঠেকাতে বিয়ে নিবন্ধনে নতুন ডিজিটাল ব্যবস্থা
বাল্যবিবাহ, গোপন বহুবিবাহ, ভুয়া তালাক ও জাল বিবাহ সনদ প্রতিরোধে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধন ডাটাবেজের সঙ্গে যুক্ত করে ডিজিটাল বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
















