মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার বলেছেন, রাশিয়ার ওপর নতুন করে কার্যকর হতে যাওয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেশটির কাছে একটি বার্তা পাঠাবে যে তাকে অবশ্যই পূর্ব ইউক্রেনে ‘উস্কানি’ বন্ধ করতে হবে। ওবামা মালয়েশিয়ায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে ওবামা বলেন, ‘ইউক্রেনে চলমান অস্থিতিশীলতা সৃষ্টিকারী কর্মকাণ্ড যে বন্ধ করতে হবে রাশিয়াকে সেই বার্তা পাঠিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’
জি-৭ দেশগুলো রাশিয়ার ওপর কয়েকদিনের মধ্যে নতুন নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষনা দেয়ার একদিন পরই ওবামা একথা বললেন।
জি-৭ রাষ্ট্রগুলোর অভিযোগ রাশিয়া ইউক্রেনে উত্তেজনা প্রশমনের লক্ষে জেনেভায় সম্পাদিত আন্তর্জাতিক চুক্তির প্রতি সম্মান জানাতে রাশিয়া কোনো পদক্ষেপই নিচ্ছে না।
ওবমা বলেন, ‘রাশিয়া যতোক্ষণ এই ইস্যুটি শান্তিপূর্ণভাবে সমাধান এবং উত্তেজনা প্রশমনের চেষ্টা না করা পর্যন্ত এর প্রতিক্রিয়া হবে এবং এই প্রতিক্রিয়া বাড়তে থাকবে।’
ইউক্রেনের প্রধানমন্ত্রী আরসেনি ইয়াৎসেনিয়ুক দাবি করেছেন যে রাশিয়া ইউক্রেনকে যুদ্ধ শুরুর জন্য উস্কানি দেয়ার লক্ষ্যে শুক্রবার রাতের বেলা সাতবার তাদের আকাশসীমা লংঘন করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে বলেছেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সীমান্ত বরাবর ‘উস্কানিমূলক’ সৈন্য সমাবেশ এবং বিচ্ছিন্নতাবাদীদের প্রতি রুশ সমর্থনে ওয়াশিংটন উদ্বিগ্ন। তিনি বলেন, এতে করে ‘ইউক্রেনের স্থিতিশীলতা, নিরাপত্তা ও ঐক্য বিনষ্ট হচ্ছে।’
ইউক্রেন সীমান্তে হাজার হাজার রুশ সৈন্য সামরিক মহড়া দিচ্ছে এবং শিগগিরই তাদের ইউক্রেনে হামলা চালানোর নির্দেশ দেয়া হবে এমন খবরে সৃষ্ট উদ্বেগের কারণে ইয়াৎসেনিয়ুক তার ভ্যাটিকান সফর সংক্ষিপ্ত করেছেন।
তবে রাশিয়া তাদের যুদ্ধ বিমান ইউক্রেনের আকাশসীমা লংঘনের অভিযোগ অস্বীকার করেছে।
পররাষ্ট্রমন্ত্রী লাভরভ সংকট নিরসনে ‘জরুরি পদক্ষেপের’ আহ্বান জানিয়েছেন।
পশ্চিমা একজন কূটনীতিক সতর্ক বাণী উচ্চারণ করে বলেছেন, ‘আমরা অর আগামী দিনগুলোতে ইউক্রেনে রাশিয়ার সামরিক হস্তপেক্ষপের বিষয়টি বিবেচনার বাইরে রাখছি না।’
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভিতালি চুরকিনকে ‘আলোচনা-পরামর্শের জন্য জরুরিভাবে মস্কোতে তলব করা হয়েছে।’ সূত্র: এএফপি।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি) // টিআই[/b]
আন্তর্জাতিক
ইউক্রেনে উস্কানি বন্ধেই রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা : ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার বলেছেন, রাশিয়ার ওপর নতুন করে কার্যকর হতে যাওয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেশটির কাছে একটি বার্তা পাঠাবে যে তাকে অবশ্যই পূর্ব ইউক্রেনে ‘উস্কানি’





