রোহিঙ্গা ইস্যু আলোচনায় বাংলাদেশে প্রতিনিধি পাঠাচ্ছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি।
তার কার্যালয়ের মন্ত্রী কিয়াও তিন্ত সোয়ে আজ রোববার রাতে ঢাকা পৌছাবেন বলে আশা করা হচ্ছে।
এ সফরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাত করবেন কিয়াও।
এক কর্মকর্তার বরাতে ইউএনবি জানিয়েছে, একমাত্র বৈঠকটি অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার দুপুরে।
খবরে বলা হয়, মিয়ানমারের মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা ব্যক্ত করেছিলেন। তবে, প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা ৭ই অক্টোবর।
মিয়ানমারের রাখাইন রাজ্যে ২৫ আগস্ট শুরু হওয়া সহিংসতার মুখে এখন পর্যন্ত ৫ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী সীমান্ত পেরিয়ে কক্সবাজারে এসে আশ্রয় নিয়েছে।
পররাষ্ট্র সচিব এম শহিদুল হক এর আগে বলেছিলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলে আলোচনার পাশাপাশি দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সংকট নিরসনের দরজা খোলা রেখেছে বাংলাদেশ।
এমবি





