তুরস্কের দক্ষিণাঞ্চলে জোড়া বোমা হামলায় ১২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে তিন শিশুসহ কমপক্ষে ৩০ জন।বুধবার (১০ আগস্ট) এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার (১১ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।
খবরে বলা হয়, দেশটির মারদিন প্রদেশে হাসপাতালের পাশে একটি পুলিশের ভ্যান লক্ষ্য করে বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। একই সময় দিয়ারবাকির শহরে কার বোমা হামলায় পাঁচজন নিহত হন।
এই হামলার জন্য কেউ দায় স্বীকার করেনি। তবে কুর্দি জঙ্গি গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে। এর আগে গত জুন মাসে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৪২ জন নিহত হন।
জেড





