নাইজেরিয়ার কথিত ইসলামপন্থি দল বোকো হারামের পৃথক ২টি বোমা হামলায় অন্তত ৮২ জন নিহত হয়েছেন।

বুধবার দেশটির উত্তরাঞ্চলের কাদুনা এলাকায় এ ঘটনা ঘটে।

দলটির আত্মঘাতি সন্ত্রাসীরা একটি মসজিদে হামলা চালিয়ে ৩২ জন মুসল্লিকে হত্যা করে। একই দিনে ওই এলাকার কায়ো মার্কেটে তাদের অপর এক বোমা হামলায় ৫০ জন নিহত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক রেড ক্রসের এক স্থানীয় কর্মী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা যায়, হাজারো মানুষ মুরতালা মুহাম্মদ স্কয়ারের শেখ ডাহিরু বাউচি মসজিদে নামাজের জন্য সমবেত হলে হামলাকারী আকস্মিকভাবে বোমার বিস্ফোরণ ঘটায়। সূত্র : রয়টার্স।

ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ