জাভেদ হাশমি, ইমরান খানপাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান তাঁর দলের প্রেসিডেন্ট জাভেদ হাশমিকে আজ রোববার বহিষ্কার করেছেন।

ইমরানের সমালোচনা করায় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে দলের মিছিল করার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় হাশমিকে বহিষ্কার করা হয়।

জাভেদ হাশমি ছাড়াও পিটিআই থেকে নির্বাচিত তিনজন আইনপ্রনেতাকে দল থেকে বহিষ্কর করেন ইমরান খান। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে পার্লামেন্ট থেকে ওই তিনজন পদত্যাগ করতে রাজি না হওয়ায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

এই তিনজন হলেন, গুলজার খান, নাসির খান ও মুসাররাত আহমেদজেদ। জিয়ো টিভির খবরে একথা বলা হয়েছে।

ইমরানকে কর্মীদের নিয়ে পার্লামেন্ট ভবন এলাকা থেকে সরে আসতে বলেন জাভেদ হাশমি। রোববার সংবাদ ব্রিফিংয়ে ইমরানের প্রতি এ আহ্বান জানান তিনি।

ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএ